ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

র‌্যাব-১৩'র পৃথক অভিযানে ফেনসিডিল- ইয়াবা উদ্ধার গ্রেফতার-৪

#

০৪ মে, ২০২৪,  10:54 AM

news image

আবুল হোসেন বাবলুঃ বৃহস্পতিবার ০২ মে র‌্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প গোপন তথ্যের ভিত্তিতে গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ থানাধীন এলাকা থেকে ফেনসিডিল এবং ইয়াবা সহ ৩ মাদক কারবারি ও র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত ১ জন পলাত আসামীকে গ্রেফতার করেছে। র‌্যাব-১৩'র অধিনায়কের পক্ষে স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পলাশবাড়ী উপজেলা পরিষদের রাস্তার মাথায় পলাশবাড়ী টু গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের উপর মাদক বিক্রয়ের জন্য একজন অপেক্ষা করছে, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল উল্লেখিত স্থানে অভিযান চালায়। এ সময় ২০০ পিস ইয়াবাসহ একজন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। একইদিন বিকেলে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন ১৩নং কামারদহ ইউনিয়নের পূর্ব মাস্তাপাড়া রংপুর টু ঢাকা গামী মহাসড়কের উপর থেকে ১৯৭ পিস ফেন্সিডিলসহ একটি মাহিন্দ্রা পিকআপ জব্দ ও ২ জন, মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।  গ্রেফতারকৃত মাদক কারবারিরা গাইবান্ধা জেলার সদর উপজেলার কুপতলা গ্রামের আঃ আজিজের ছেলে শফিকুল ইসলাম, লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার অন্তর্ভুক্ত দক্ষিন গোদামারী গ্রামের হাসেন আলীর ছেলে রবিউল (পিকআপ চালক) এবং একই জেলার আদিতমারী থানাধীন দক্ষিন গুতামারী (নামরি বাজার) গ্রামের হাসান আলীর ছেলে ছোটন (পিকআপ এর হেলপার)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  অপরদিকে শুক্রবার ০৩ মে দিনাজপুর জেলার কোতোয়ালী থানাধীন এলাকা থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে, র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর। গ্রেফতারকৃত আসামী দিনাজপুর জেলার কোতোয়ালী থানাধীন লম্বাপাড়া, ৮নং উপশহর এলাকার রাজা সরকারের ছেলে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম