ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

র‌্যাব-১৩'র অভিযানে বিদেশী মদ ও ফেন্সিডিলসহ গ্রেফতার-২

#

০৬ এপ্রিল, ২০২৫,  8:30 PM

news image

আবুল হোসেন বাবলুঃ  র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার ৫ এপ্রিল রাত আনুমানিক সোয়া এগারোটার দিকে র‌্যাব-১৩ রংপুর সিপিসি-২ নীলফামারী ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে নীলফামারী জেলার সদর থানাধীন নিউ বাবু পাড়া মহল্লার (শাখা মাছা বাজার সংলগ্ন) সিরাজুল ইসলাম @ রিপন এর বাড়ীতে অভিযান চালিয়ে এক নারী সহ দুইজন মাদক কারবারিকে  গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের দেয়া তথ্য মতে ঘরের ভিতর ও বাথরুমের সিলিংয়ের উপর থেকে সুকৌশলে লুকানো অবস্থায় ১৭২ বোতল ফেন্সিডিল এবং Royal stag  নামক ৩ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‍্যাব।  গ্রেফতারকৃতরা নীলফামারী জেলার সদর থানার অন্তর্ভুক্ত নিউ বাবু পাড়া মহল্লার (শাখা মাছা বাজার সংলগ্ন)  ইউনুস আলীর ছেলে সিরাজুল ইসলাম @ রিপন (৪০) ও তার স্ত্রী আঁখি বেগম (৩৫)। ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুকরণসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম