ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

র‌্যাব-১৩'র অভিযানে ফেন্সিডিলসহ কার্গো ট্রাক জব্দ গ্রেফতার-২

#

২৯ জুলাই, ২০২৩,  5:47 PM

news image

আবুল হোসেন বাবলুঃ  বৃহস্পতিবার ২৭ জুলাই বিকেলে র‌্যাব-১৩ রংপুর, ব্যাটালিয়ন সদর ও গাইবান্ধা ক্যাম্পের একটি যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ২ জন মাদক ব্যবসায়ী লালমিনিরহাট হতে একটি কার্গো ট্রাকযোগে নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে ঢাকা অভিমুখে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন বোয়ালিয়া গ্রামস্থ জনৈক মিজানুর এর বাসার পশ্চিম পার্শ্বে  ঢাকাগামী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় ২৪৯ বোতল ফেন্সিডিলসহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত  কার্গো ট্রাকটি জব্দ করেছে র‍্যাব। গ্রেফতারকৃত মাদক চোরাকারবারিরা লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন  দক্ষিন গড্ডিমারী গ্রামের মোঃ আকিম উদ্দিন এর ছেলে মোঃ মানিক হোসেন (৩৩) এবং একই জেলার সদর থানাধীন  চরগোকুন্ডা গ্রামের মোঃ আছির উদ্দিনের ছেলে মোঃ মহসিন আলী (২৫)। র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত মাদক চোরাকারবারিদ্বয় সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক দ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক চোরাকারবারিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ী চক্রের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‍্যাবের গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীদ্বয়কে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম