ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

র‌্যাব-১৩'র অভিযানে ফেনসিডিলসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

#

১৬ ফেব্রুয়ারি, ২০২৫,  9:57 PM

news image

রংপুর ব্যুরো: র‌্যাব-১৩'র অভিযানে নীলফামারী জেলার ডিমলা থানা এবং রংপুর জেলার গঙ্গাচড়া এলাকা হতে ২৭৯ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার। রবিবার র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় রবিবার ১৬ ফেব্রুয়ারী আনুমানিক বেলা সোয়া এগারোটার দিকে র‌্যাব-১৩'র সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে নীলফামারী জেলার ডিমলা থানাধীন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় একটি ইজিবাইক তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং মাদক বহনে ব্যবহৃত ইজিবাইকটি জব্দসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত মাদক কারবারি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার অন্তর্ভুক্ত পূর্ব ফকিরপাড়া গ্রামের আব্দুল করিম এর ছেলে জাহিদুল ইসলাম।পরবর্তী কার্যক্রমের জন্য আসামীকে জব্দকৃত আলামতসহ নীলফামারী জেলার ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে শনিবার ১৫ ফেব্রুয়ারী গোপন তথ্যের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন মহিপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৩ সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন এক পথচারীর হাতে থাকা সাইড ব্যাগ তল্লাশি করে ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি গাজীপুর জেলার কাশেমপুর থানাধীন কাশেমপুর গ্রামের তাহের কাজীর ছেলে শাওন কাজী। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম