ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

র‌্যাব-১৩'র অভিযানে নাজমুন নাহার হাসপাতাল বন্ধ লক্ষাধিক টাকা জরিমানা

#

০৫ জুন, ২০২৪,  4:57 AM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর নগরীর নাজমুন নাহার হাসপাতালে র‌্যাবের অভিযানে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা আদায় সহ চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। রংপুর জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে রংপুর মহানগরীরর কোতয়ালী থানাধীন ধাপ এলাকায় অভিযান চালিয়েছে র‌্যাব-১৩'র একটি আভিযানিক দল। মঙ্গলবার ৪ মে বিকেলে র‍্যাব-১৩'র কোম্পানি কমান্ডার মেজর মোঃ আবরার ফয়সাল সাদী এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ধাপ জেল রোডস্থ নাজমুন নাহার হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন সুত্রে জানা যায়, নগরীতে লাইসেন্সবিহীন পরিচালিত নাজমুন নাহার হাসপাতালটিতে রুগীদের সাথে প্রতারনা করে অর্থ হাতিয়ে নেওয়া, ভুল চিকিৎসার মাধ্যমে নানাভাবে রুগী ও তাদের স্বজনদের হয়রানির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় হাসপাতাল কর্তৃপক্ষকে জরিমানা করেছে রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ কাইয়ুম খান। তিনি আরও বলেন, বন্ধ করে দেয়া নাজমুন নাহার হাসপাতালে চিকিৎসারত সকল রোগীদের দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হবে। র‍্যাব-১৩'র কোম্পানি কমান্ডার বলেন, অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম