ঢাকা ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিজিটাল স্বাস্থ্যসেবা সহজ করতে প্রাইম ব্যাংক-লাইফপ্লাস-এর চুক্তি স্বাক্ষর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি : মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত: তারেক রহমান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন আসনে বিজয়ীদের সাক্ষাৎ লক্ষ্মীপুরে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা বাবার পথ ধরে সংসদে যাচ্ছেন যেসব সন্তান নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন প্রেস সচিব পিরোজপুর-২ আসনে বিএনপির আহম্মদ সোহেল মনজুর বিজয়ী জনগণ আর পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না : আলী রীয়াজ

র‌্যাবের হাতে মাত্র ৭২ ঘন্টায় হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

#

১১ জানুয়ারি, ২০২৫,  10:42 AM

news image

আবুল হোসেন বাবলুঃ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় মাত্র মাত্র ৭২ ঘন্টার মধ্যে এজাহারনামীয় ০১ জন আত্মগোপনে থাকা পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে র‌্যাব-১৩'র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিরিরবন্দর থানাধীন ফতেজংপুর এলাকার ইপিজেড এভারগ্রীন কোম্পানিতে চাকরি করার সুবাদে মাহফুজুর রহমান নামের একজনের সাথে আনিছা আক্তার এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। 

প্রেমের একপর্যায়ে পরিবারের কেউকে না জানিয়ে মাহফুজুরের সাথে আনিছা আক্তারের বিয়ে হয়। উক্ত বিবাহ মাহফুজুর রহমানের পরিবার মেনে না নেওয়ায় আনিছা আক্তার কে নিয়ে মাহফুজুর তার ভাইয়ের বাড়িতে বসবাস করে আসছিলো। বিয়ের কয়েক মাস পর উভয়ে পার্শ্ববর্তী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করে। এরই মধ্যে মাহফুজের সাথেআনিছার মনোমালিন্য হলে সে তার বাবার বাড়িতে চলে যায়। 

পরবর্তীতে গত ৬ জানুয়ারী সন্ধ্যায় এজাহারনামীয় ধৃত ২নং আসামী সহ অন্যান্যরা বাদীর বাড়ি থেকে আনিছাকে ভাড়া বাসায় নিয়ে যায়। পরদিন ৭ জানুয়ারী সকাল অনুমান ১০ টার দিকে আনিছার ভাই জানতে পারে তার বোন আনিছার মৃত দেহ দিনাজপুর জেলার খানসামা থানাধীন ৬নং গোয়ালডিহি গ্রামস্থ জনৈক ওবাইদুল ইসলাম এর ভুট্টা খেতে পড়ে আছে। ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে দিনাজপুর জেলার খানসামা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। নিহত আনিছা আক্তার (১৯) দিনাজপুর জেলার খানসামা থানাধীন গোয়ালডিহি (ইলিয়াস হাজীপাড়া) গ্রামের মৃত আলম এর মেয়ে। 

এরই ধারাবাহিকতায় ০৯ জানুয়ারী রাতে র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার অন্তর্ভুক্ত ফতেজংপুর গ্রামে অভিযান চালিয়ে সাইফুল ইসলামের বাড়ি থেকে এজাহারনামীয় ২নং আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।  গ্রেফতারকৃত আসামী দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার অন্তর্ভুক্ত ফতেজংপুর(কামারের মোড়) গ্রামের জাহিদ হোসেনের ছেলে সবুজ ইসলাম (২৫)। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম