ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ ৩ নারী মাদক চোরাকারবারি গ্রেফতার

#

২২ আগস্ট, ২০২৩,  10:07 PM

news image

আবুল হোসেন বাবলুঃ র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প এর অভিযানে গাইবান্ধা জেলার বোনারপাড়া রেলওয়ে ষ্টেশন হতে ১০০ বোতল ফেন্সিডিলসহ ৩ জন নারী মাদক চোরাকারবারি গ্রেফতার। সোমবার ২১ আগস্ট আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ৩ জন মহিলা ফেন্সিডিল নিয়ে বগুড়া যাওয়ার জন্য বোনারপাড়া রেলওয়ে ষ্টেশনে গাড়ীর জন্য অপেক্ষা করছে। এমন তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক পাঁচারকারী ৩ জন নারীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। গ্রেফতারকৃতরা জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার অন্তর্ভুক্ত পশ্চিম উচনা গ্রামের মৃত রফিক মন্ডলের মেয়ে মোছাঃ নাছিমা বেগম (৪৮), একই থানাধীন চেচড়া গ্রামের পরস মন্ডলের স্ত্রী মোছাঃ মোমেনা বেগম (৪৬) এবং বগুড়া জেলার সদর থানাধীন মালগ্রাম মধ্যপাড়া গ্রামের  রাজ্জাক শেখ এর স্ত্রী মোছাঃ মুক্তি বেগম (৩৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক চোরাকারবারিগন দীর্ঘদিন যাবৎ মাদক পাঁচারকারী চক্রের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তারা সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে র‍্যাবের গোপন অনুসন্ধান চলছে। উল্লেখ্য যে, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ধৃত আসামীদের গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম