ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ১৭.৬ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

#

০৪ সেপ্টেম্বর, ২০২৫,  4:46 PM

news image

আবুল হোসেন বাবলুঃ র‌্যাব-১৩'র চলমান মাদক বিরোধী অভিযানে মঙ্গলবার ২ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানাধীন এলাকা থেকে ১৭.৬ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার। র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-১৩ সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার নাওডাঙ্গা গ্রামে আনুমানিক রাত সোয়া নয়টার দিকে অভিযান চালায়।  এ সময় মাদক কারবারি একরামুল হক এর বাড়িতে অভিযানকালে ওয়ারড্রব এর ভিতর থেকে ১৭.৬ কেজি গাঁজা উদ্ধার সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।  ধৃত মাদক কারবারি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানাধীন নাওডাঙ্গা গ্রামের মৃত হযরত আলীর ছেলে একরামুল হক (৪৫)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম