ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, তোপের মুখে পালালো কসাই শাহ মোহাম্মদ নেছারুল হককে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী

র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমান নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-৩

#

২৪ মে, ২০২৪,  4:15 PM

news image

র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী -১ দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুর ও গাইবান্ধা জেলায় পৃথক দুটি অভিযানে ৩ হাজার ৩ শত পিস Buprenorphine injection উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ এবং একটি পালসার মোটরসাইকেল জব্দ করেছে। র‌্যাব-১৩'র অধিনায়কের পক্ষে স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া)মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ২৪ মে রাত সোয়া বারোটার দিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন পশ্চিম চারমাথায় নুর ফার্নিচার এন্ড সোফা হাউসের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে অভিযান চালিয়ে ২০৬০ পিস এ্যাম্পল Buprenorphine injection উদ্ধার করতে সক্ষম হয়। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।  এর আগে বুধবার ২২ মে দিনাজপুর জেলার কোতয়ালী থানার অন্তর্ভুক্ত পূর্ব মোহনপুর ফাতেমা মটরস এর সামনে ফুলবাড়ি টু দিনাজপুর গামী পাকা রাস্তার উপর টোল প্লাজা সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে ১২৪০ পিস (Buprenorphine injection) ও নগদ ৫৩১০ টাকা উদ্ধার করে। এ সময় মাদক বহনে ব্যবহৃত ১টি পালসার মোটর সাইকেল জব্দ করা হয়।  গ্রেফতারকৃত মাদক কারবারি দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন চন্ডিপুর গ্রামের নুর আলম মন্ডল এর ছেলে মনোয়ার হোসেন, বিরামপুর থানাধীন ৫নং বিনাইল ইউপিস্থ রানীনগর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে জাহাঙ্গীর আলম এবং একই থানার অন্তর্ভুক্ত চৌঠা গ্রামের আবুল হোসেন এর ছেলে মোস্তাফিজুর রহমান।  র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ধৃত মাদক কারবারিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে  আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদক Buprenorphine injection সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলো। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিনাজপুর জেলার কোতয়ালী ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম