ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

র‌্যাবের অভিযানে ভূট্টা বোঝাই ট্রাকে মিললো গাঁজা ট্রাক জব্দ গ্রেফতার-১

#

১৭ অক্টোবর, ২০২৩,  8:43 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রাত ১০টা, মহাসড়কে র‌্যাবের চেকপোস্ট, ভূট্টা বোঝাই ট্রাকে তল্লাশি অভিযানকালে ১০১ কেজি গাঁজা উদ্ধার। ১ জন কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার। মাদক বহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে র‍্যাব। সোমবার (১৬ অক্টোবর) সিপিএসসি র‌্যাব-১৩ রংপুর ক্যাম্প গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি রংপুর-বগুড়া মহাসড়ক দিয়ে ভূট্টা বোঝাই ট্রাকে কৌশলে গাঁজা বহন করে নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ রংপুর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন পায়রাবন্দ এলাকায় রংপুর হাইওয়ে রেস্তোরার সামনে রংপুর টু বগুড়াগামী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি ভূট্টা বোঝাই ট্রাক তল্লাশি করে পলিথীনে মোড়ানো কস্টেপ দিয়ে প্যাচানো ২৬ প্যাকেটে রক্ষিত ১০১ কেজি গাঁজা উদ্ধারসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে র‍্যাব।গ্রেফতারকৃত মাদক কারবারি কুড়িগ্রাম জেলার সদর থানাধীন চৌকিদার পাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মোঃ মোঃ ফরহাদ ইসলাম (২৬)। উল্লেখ্য যে, উক্ত মাদক কারবারি পূর্বেও এ ধরনের মাদক চোরা চালানের সাথে সম্পৃক্ত ছিল। উক্ত মাদক চোরাচালানের মূল উদ্ঘাটনে র‍্যাবের ছায়া তদন্ত চলমান রয়েছে। র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করেছে যে, দীর্ঘদিন যাবৎ বগুড়াসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে অবৈধ মাদক সরবরাহ করে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম