ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

রৌমারী সীমান্তে গুলি ছুড়ে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

#

নিজস্ব প্রতিনিধি

১২ জানুয়ারি, ২০২৬,  1:50 PM

news image

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলির পর মিস্টার আলী (২৫) নামের এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।  রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকা উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে এ ঘটনা ঘটে।  ধরে নিয়ে যাওয়া যুবক মিস্টার আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে উপজেলার আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকা খাটিয়ামারীতে ২০-২৫ জনের একটি চোরাকারবারি চক্র নো-ম্যান্সল্যান্ড পার হয়ে ভারত সীমান্তে যায়। চোরা কারবারীরা ভারতের কাঁটাতারের ওপর দিয়ে ভারতীয় গরু, জিরা, মাদক ও কাপড় পার করছিলেন। এ সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে এবং মিস্টার আলী নামের এক যুবককে ধরে নিয়ে যায়। রৌমারী সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার মিস্টার আলী রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে। গভীর রাতে চোরাকারবারি কাজ করতে গিয়ে তিনি বিএসএফ-এর হাতে আটক হয়।  বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুজ্জামান বলেন, ‘বিষয়টি জানা নেই। ’ তবে এ বিষয়ে খোঁজ নিচ্ছেন বলে জানান তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম