ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে শিশু চুরি, ৫দিন পর উদ্ধারসহ গ্রেফতার -২

#

১০ এপ্রিল, ২০২৪,  4:26 AM

news image

জুবাইরুল ইসলাম জুয়েল: কক্সবাজারের  উখিয়া  কুতুপালং রোহিঙ্গা  ক্যাম্প থেকে চুরির ৫ দিনের মাথায় ৫ মাস বয়সী এক কন্যা  শিশুকে উদ্ধার করেছে টেকনাফ মডেল থানার আওতাধীন বাহারছড়া তদন্ত কেন্দ্রের  পুলিশ। এ সময় দুই রোহিঙ্গা নারীকে ও গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত শিশু সুমাইয়া জান্নাত উখিয়ার কুতুপালং ক্যাম্প- এফ ব্লকের রহিম উল্লাহ দিলদার বেগম দম্পতির ঘরের কন্যা বলে জানান পরিবার।সোমবার (৮ এপ্রিল)  রাত ১১ টার দিকে উখিয়া থানার সাধারণ ডায়েরি (জিডি)'র ভিত্তিতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ  মছিউর রহমানের নির্দেশে এ এস আই শেখ মাহমুদুল হাসানের নেতৃত্বে  শামলাপুর মেরিন ড্রাইভ সংলগ্ন লামার বাজার থেকে শিশুটিকে উদ্ধার করেন পুলিশ।  এঘটনায় অভিযুক্ত দুই রোহিঙ্গা নারীকে ও গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা, কুতুপালং ক্যাম্পের এফ ব্লকের ইলিয়াস প্রকাশ হাবুর মেয়ে মনোয়ারা প্রকাশ মনু (১৮), ইউসুফ জালালের মেয়ে পারভীন আক্তার (২২)। এ তথ্য নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মশিউর রহমান। গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ৮ টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের রহিম উল্লাহ ও দিলদার বেগম দম্পতির বাসা থেকে চুরি করে মনোয়ারা। মা দিলদার বেগম জানান,৭ বছর বয়সের মেয়ের কোলে দিয়ে অন্য কাজে ব্যস্ত ছিলেন তিনি। মনোয়ারা কৌশলে অবুঝ বোনকে দোকানে পাঠিয়ে পাঁচ মাসের সুমাইয়া জান্নাতকে নিয়ে পালিয়ে যায়। পরদিন শিশুর পিতা রহিম উল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। চুরি হওয়া শিশুকে পরিবারের নিকট বুঝিয়ে দিয়ে গ্রেপ্তার দুই মহিলাকে উখিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ইনচার্জ  মছিউর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম