ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল ৫০০ বসতি

#

নিজস্ব প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০২৬,  5:15 PM

news image

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে সোমবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ৩:২০ মিনিটে শফিউল্লাহ কাটা ১৬ নম্বর ক্যাম্পের ডি-৪ ব্লকে একটি এনজিও পরিচালিত শিখন কেন্দ্র থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে চার ঘণ্টার চেষ্টায় সকাল ৭:৫০ মিনিটে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য্য জানান, উখিয়া ও রোহিঙ্গা ক্যাম্প থেকে মোট ১০টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল। সর্বমোট প্রায় ৫০০টি বসতি পুড়ে ছাই হয়ে যায়। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রথমে শিখন কেন্দ্রে আগুন লাগে এবং পরে তা পার্শ্ববর্তী শেডে ছড়িয়ে পড়ে। গত বছরেও রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৬ ডিসেম্বর ৪ নম্বর ক্যাম্পের একটি হাসপাতাল পুড়ে যায় এবং ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে দশটির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হচ্ছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম