ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী বিতর্ক যতই থাক, ফিফার পরিকল্পনায় বাংলাদেশ পেতে পারে ৮ কোটি ৬০ লাখ ডলার! ঢাকামুখী রোগীর চাপ সামাল দিতে দিশেহারা হাসপাতাল কর্তৃপক্ষ অনলাইনে ঘৃণামূলক প্রচারণার জেরে মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে শরণার্থী স্কুল জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা ফের সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ানো হচ্ছে শাস্তি গাজায় অভিভাবক হারানোর তালিকায় ৬০ হাজারের বেশি শিশু

রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জুলাই, ২০২৬,  11:44 AM

news image

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসার) কমান্ডার জুবায়ের নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে।  নিহত মো. জুবায়ের (৩৪) উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টের রহমত উল্লাহর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন। তিনি বলেন,

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের ব্লক এইচ/২৯ এলাকায় বসবাসকারী আরসার সন্ত্রাসী মো. জুবায়ের নিজ বসতঘর থেকে এইচ/২৯ ব্লকের মসজিদের দিকে যাওয়ার সময় ইব্রাহিমের বসতঘরের সামনে পৌঁছালে কয়েকজন সন্ত্রাসী দলবদ্ধভাবে তার ওপর আনুমানিক ৫ রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/৫৯ ব্লকে অবস্থিত এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় আরসা ও আরএসও সন্ত্রাসী সংগঠনের অভ্যন্তরে বিভিন্ন কারণে বেশ কিছুদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ ও গ্রুপিং চলমান ছিল। ঘটনার সংবাদ পেয়ে ইরানী পাহাড় পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম