ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

রোজায় খোলা থাকছে স্কুল: আপিল বিভাগ

#

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২৪,  1:39 PM

news image

রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে রমজানের প্রথম ১০ দিন প্রাথমিক আর ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চালুই থাকছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১২ মার্চ) এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। প্রথম রমজানে স্কুল খোলা নাকি বন্ধ থাকবে এ সিদ্ধান্তের জন্য সোমবার (১১ মার্চ) দিনভর আদালতের দিকে তাকিয়েছিলেন দেশের কয়েক লাখ শিক্ষার্থী-অভিভাবক। স্কুল বন্ধের রোববারের (১০ মার্চ) হাইকোর্টের আদেশে যারা সন্তুষ্ট হয়েছিলেন তারাও পড়ে যান দ্বিধায়। কেননা স্কুল খোলা রাখার সিদ্ধান্তে অনড় মন্ত্রণালয়। রমজানের আগের দিন তারা আপিল করে বসে। সোমবার বিকেলের দিকে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হয়। শুনানিতে স্কুল খোলা রাখার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের কথা জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন। এসময় চেম্বার বিচারপতি প্রশ্ন রাখেন, এই কদিন বিদ্যালয় বন্ধ থাকলে কী এমন অসুবিধা হবে? পরে উচ্চ আদালতের আদেশ স্থগিত না করে মঙ্গলবার আপিল বিভাগে শুনানির দিন ধার্য করা হয়। এর আগে রমজানের প্রথম ১০ দিন প্রাথমিক এবং ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম