ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

রোজার আগে খেজুরের শুল্ক কমানোর সুপারিশ বাণিজ্য মন্ত্রণালয়ের

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৫,  10:26 PM

news image

আসন্ন পবিত্র রমজান মাসে অপরিহার্য পণ্য খেজুরের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানি শুল্ক ও অগ্রিম কর কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) এনবিআর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে রোজার সময় খেজুরের দাম সহনীয় পর্যায়ে রাখতে পণ্যটির আমদানি শুল্ক ২৫ থেকে কমিয়ে ১০ শতাংশ, উৎসে করহার ১০ থেকে কমিয়ে ৬ শতাংশ এবং নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সুবিধা বহাল রাখার প্রস্তাব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বার্ষিক খেজুরের চাহিদা রয়েছে ১ লাখ থেকে ১ লাখ ১০ হাজার টন। এর মধ্যে শুধুমাত্র রমজান মাসেই চাহিদা থাকে প্রায় ৬০-৭০ হাজার টন। সাধারণত সৌদি আরব, আরব আমিরাত, তিউনিসিয়া, মিশর, জর্ডান, ইরাক, ইরান ও পাকিস্তানের মতো দেশগুলো থেকে এই খেজুর আমদানি করা হয়। উল্লেখ্য, গত বছরও রোজা শুরুর তিন মাস আগে খেজুরের শুল্ক-কর কমানোর অনুরূপ পদক্ষেপ নেয়া হয়েছিল। এর ফলে আমদানিতে খরচ কমে আসায় বাজারে খেজুরের দাম স্থিতিশীল রাখতে সাহায্য করেছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম