ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

রেলের অব্যবস্থাপনার প্রতিবেদন দিতে সময় চেয়েছে রেল মন্ত্রণালয়

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২২,  12:03 PM

news image

রেলের অনিয়ম, অব্যবস্থাপনা নিয়ে প্রতিবেদন দিতে হাইকোর্টে ১ সপ্তাহ সময় চেয়েছে রেল মন্ত্রণালয়। রোববার (৩১ জুলাই) সময় আবেদন করলে, তা মঞ্জুর করেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ। রেলওয়ের আইনজীবী হাইকোর্টকে বলেন, রেলমন্ত্রী ঢাকার বাইরে থাকায় সময়মতো প্রতিবেদন তৈরি করা সম্ভব হয়নি। তবে রেলমন্ত্রী, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধসহ সব ব্যবস্থা নেবেন বলে জানান রেলওয়ের আইনজীবী।

এর আগে গত ২১ জুলাই রেলের অব্যবস্থাপনা নিয়ে মহিউদ্দিন রনির স্মারকলিপির অভিযোগ তদন্তে কমিটি গঠনের কথা জানায় রেলওয়ে। সে সময় হাইকোর্ট বলে, ঘণ্টার পর ঘণ্টা দাড়িয়ে মানুষ টিকিট কাটে, আর অন্যদিকে কালোবাজারি হয়। এ সময় রেল কর্মকর্তারা ব্যর্থতা স্বীকার করে, তাদের লোকবল সংকটের অজুহাত দেন। হাইকোর্ট বলে, এসব অজুহাত দিয়ে প্রশাসন কিভাবে চালাবেন। অতিরিক্ত যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে, সেটি রেলের কর্মকর্তা জালিয়াতি করে এমন অভিযোগ করে হাইকোর্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম