ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

রেলক্রসিংয়ে ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০২৩,  5:43 PM

news image

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতরা হলেন ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলার কাগমারী এলাকার ট্রাকচালক পারভেজ (৫৫) ও মহেশপুর উপজেলার আজমপুর এলাকার হেলপার নাজমুল (৪০)। ফায়ার সার্ভিস জানায়, যশোর থেকে ভুষিবোঝাই একটি ট্রাক চৌগাছার দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে ট্রাকটি চুড়ামনকাটি রেলক্রসিংয়ে পৌঁছায়।

গেট নামানো না থাকায় ট্রাকটি রেল লাইন অতিক্রমকালে খুলনাগামী রকেট ট্রেনের ধাক্কায় ছিটকে যায়। বিকট শব্দ শুনে গেটম্যান সজলসহ আশপাশের বাড়ির লোকজন বেরিয়ে গিয়ে ট্রাক চালক ও হেলপারের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায়। এরপর খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ ও ক্ষতিগ্রস্ত ট্রাকটি উদ্ধার করে। রেল পুলিশের কর্মকর্তা শাহিদুল গণমাধ্যমকে জানান, পণ্যবোঝাই ট্রাকটি যশোরের চৌগাছা বাজারের দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে রেলক্রসিং পার হওয়ার সময় সেটি খুলনাগামী রকেট মেইলের সামনে পড়ে যায়। ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক ও তার সহকারী। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরায়। মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম