ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রেলওয়ে পুলিশের অভিযানে গাইবান্ধায় ট্রেন থেকে ফেনসিডিলসহ ২ নারী আটক

#

৩০ ডিসেম্বর, ২০২৪,  6:48 PM

news image

গাইবান্ধা প্রতিনিধি: লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ কমিউটার ট্রেন থেকে  ৮২ বোতল ফেনসিডিলসহ দুই নারীকে আটক করেছে গাইবান্ধা রেলওয়ে পুলিশ। রবিবার (২৯ ডিসেম্বর) রাত পৌনে ৭টার দিকে গাইবান্ধা রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটকরা হলেন: নওগাঁ সদর উপজেলার চকদেব জনকল্যাণ স্কুলপাড়া গ্রামের রিক্তা আক্তার ইতি (৩৪) এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পূর্বচর পাড়াতলা এলাকার রাজিয়া সুলতানা (৩৫)। গাইবান্ধার বালাসী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় পদ্মরাগ কমিউটার ট্রেনে রাজিয়া সুলতানার কাছ থেকে ৪২ বোতল এবং রিক্তা আক্তার ইতির কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল জব্দসহ দুই নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম