ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নগর স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ১৩ সিটিতে বরাদ্দ ২০ কোটি টাকা নিখোঁজের সাত দিন পর মিললো শিশুর টুকরো মরদেহ শেষ হচ্ছে ইলিশের মৌসুম, ৩০ শতাংশ কম আহরণ

রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২৬,  12:18 PM

news image

-ডেবনেয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান


কৃষকের হাসির নিশ্চিত অগ্রযাত্রা শিরোনামে ডেবনেয়ার গ্রুপের অঙ্গ  প্রতিষ্ঠান রেডিক্যাল ক্রপ সাইন্স লিমিটেডের প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১২ সেপ্টেম্বর শনিবার কুয়াকাটার একটি ৫  তারকা হোটেলে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সারাদেশ থেকে প্রতিষ্ঠানটির প্রায় দুই শতাধিক ডিলার অংশ নেন। অনুষ্ঠানের উদ্ধোধন ঘোষণা করেন ডেবনেয়ার গ্রুপের চেয়ারম্যান আর্কিটেক্ট নাইয়ারা নুর ।


প্রধান  অতিথি ছিলেন রেডিক্যাল ক্রপ সাইন্স লিমিটেড ও ডেবনেয়ার গ্রুপের  ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ  আইয়ুব খান এফসিএ, উপস্থিত ছিলেন ডেবনেয়ার গ্রুপের সিএফও মোহাম্মদ মনোয়ার নুর, সিএপি  আইটিএল আরো উপস্থিত ছিলেন,  ডিজিএম কৃষিবিদ মোহাম্মদ আনিসুর রহমান, এজিএম কৃষিবিদ মোা: সাহেদ খান,  ন্যাশনাল সেলস ম্যানেজার  মো.  হারুন উর রশিদ সহ কোম্পানির সকল কর্মকর্তাবৃন্দ।


ব্যবস্থাপনা পরিচালক বলেন, কৃষি  উপকরণের এই কোম্পানিটি আমার প্রানের প্রতিষ্ঠান। সারাদেশের কৃষকের প্রতিষ্ঠান। আমি কৃষি পরিবার থেকে এসেছি কৃষিতে বিনিয়োগ করছি কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য । তিনি আরও বলেন,  অল্প সময়ের মধ্যেই রেডিক্যালের পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ছে  দারুনভাবে।


একারনে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি মানুষের আরও আস্থা অর্জনের জন্য তিনি নানা দিক নির্দেশনা প্রদান করেন। গ্রুপের চেয়ারম্যান  কৃষিতে বিনিয়োগের গল্প তুলে ধরে বলেন ডেবনেয়ার একটি বড় গ্রুপ তার অঙ্গ প্রতিষ্ঠান রেডিক্যাল  ক্রপ সায়েন্স লিমিটেড কাজেই আস্থা এখানে শতভাগ। ডেবনেয়ার গ্রুপের চেয়ারম্যান প্রতিষ্ঠানটির নানা অর্জন তুলে ধরেন এবং পরিবেশকদের আন্তরিকভাবে পাশে থাকার আহবান জানান।


সিএফও মুহাম্মদ মনোয়ার নুর বলেন, মাত্র আটমাসে এতোবড় আয়োজন সবই সম্ভব হয়েছে আমাদের সন্মানিত পরিবেশকদের জন্য। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বাগত বক্তব্য প্রদান করে কৃষিবিদ  মো: সাহেদ খান বলেন কোয়ালিটিতে আমরা কোন প্রকার কম্প্রোমাইজ করি না এবং আগামীতেও করবো না  ইনশাআল্লাহ। কৃষিবিদ আনিসুর রহমান সহ মঞ্চে সেরা কয়েকজন পরিবেশককে উপস্থাপন করেন এবং আগামীতেও রেডিক্যালের পাশে থাকার আহবান জানান।  কৃষিবিদ মো: হারুন উর রশিদ  রেডিক্যালের সকল পন্যের গুনাগুন উপস্থাপন করেন।


অনুষ্ঠানের  মাঝে  কোম্পানির  বিক্রয় প্রতিনিধি ও সেরা পরিবেশকদের  হাতে পারফরম্যান্স অ্যাওয়ার্ড তুলে দেন ব্যবস্হাপনা পরিচালক মুহাম্মদ আইয়ুব খান এফসিএ। অনুষ্ঠানের বড় আয়োজন 'র‍্যাফেল ড্র' ভাগ্যপরীক্ষার এই আয়োজনে পরিবেশকগণ দারুন উপভোগ করেন।  আয়োজনের শেষ অংশে সংগীত পরিবেশনের মাধ্যমে রেডিক্যাল ক্রপ সাইন্স লিমিটেড এর  প্রথম পরিবেশক সম্মেলনের সমাপ্তি ঘটে। -প্রেস বিজ্ঞপ্তি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম