ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

রেকর্ড ভেঙে জমে উঠেছে কান চলচ্চিত্র উৎসব

#

বিনোদন ডেস্ক

১৯ মে, ২০২৬,  10:39 AM

news image

জমজমাট আয়োজনে এগিয়ে চলছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। ১২ দিনের এই উৎসবের প্রথম ছয় দিন শেষ হতেই আয়োজকরা জানিয়েছেন, দর্শক উপস্থিতি, টিকিট বিক্রি ও বিশ্বজুড়ে জনপ্রিয়তার দিক থেকে এবারের আসর অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

উৎসবে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫২ হাজারের বেশি আবেদন জমা পড়ে। এরই মধ্যে প্রথম ছয় দিনে ৩৫ হাজারের বেশি দর্শক কান শহরে পৌঁছেছেন। প্রায় সব প্রদর্শনীই ছিল দর্শকে পরিপূর্ণ।

প্যালিসের পাঁচটি প্রধান প্রদর্শনী কক্ষ ও সিনেউমের চারটি প্রেক্ষাগৃহে উদ্বোধনের দিন থেকেই উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রথম ছয় দিনে ১২৪টি সিনেমা প্রদর্শনীতে ১ লাখ ২ হাজারের বেশি দর্শক টিকিট কেটেছেন, যা গত বছরের তুলনায় ১১ শতাংশ বেশি।

টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে উৎসবটি। ফ্রান্সের রাষ্ট্রীয় চ্যানেল ‘ফ্রান্স টু’-তে সরাসরি সম্প্রচার হওয়া উদ্বোধনী অনুষ্ঠান প্রায় ১৭ লাখ ৫০ হাজার দর্শক উপভোগ করেছেন। উদ্বোধনী সিনেমা ‘দ্য ইলেকট্রিক কিস’ ফ্রান্সের ৯৮০টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হয়। এতে ৫২ হাজারের বেশি দর্শক সিনেমাটি দেখেন।

শুধু লালগালিচা বা সিনেমা প্রদর্শনী নয়, চাঙা রয়েছে কান চলচ্চিত্র বাজারও। বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র বাণিজ্যিক আয়োজন হিসেবে পরিচিত এই বাজারে এবার ১৪ হাজারের বেশি প্রযোজক, পরিবেশক, ক্রেতা ও বিক্রয় প্রতিনিধির অংশগ্রহণ ঘটেছে। গত বছরের তুলনায় অংশগ্রহণ বেড়েছে প্রায় ৪ শতাংশ।

৬০ শতাংশ চলচ্চিত্র প্রণোদনার ঘোষণার পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ কোরিয়ার স্টলগুলোতে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক ভিড় দেখা গেছে। ইতিমধ্যে কয়েকটি আলোচিত সিনেমা বড় অঙ্কের অর্থে আগাম বিক্রিও হয়েছে।

এবারের আসরে নির্মাতা পিটার জ্যাকসন এবং হলিউড তারকা জন ট্রাভোল্টা-কে উৎসবের সর্বোচ্চ আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। একই সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি গায়িকা ও অভিনেত্রী বারবারা স্ট্রাইস্যান্ড। তবে হাঁটুর চোটের কারণে চিকিৎসকের পরামর্শে তিনি কান উৎসবে যেতে পারছেন না। সমাপনী অনুষ্ঠানে তাঁর প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উৎসব সভাপতি আইরিস নবলোচ এবং সাধারণ পরিচালক থিয়েরি ফ্রেমো।

এদিকে মূল প্রতিযোগিতা বিভাগে সবচেয়ে বেশি আলোচনায় থাকা সিনেমাগুলোর একটি দক্ষিণ কোরিয়ার বিজ্ঞান কল্পকাহিনি নির্ভর অ্যাকশন থ্রিলার ‘আশা’। রোববার রাতে সিনেমাটির প্রিমিয়ারে প্যালিসের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ২ হাজার ৩০০ দর্শক উপস্থিত ছিলেন। প্রদর্শনী শেষে দর্শকেরা দাঁড়িয়ে টানা সাত মিনিট করতালির মাধ্যমে পুরো দলকে সম্মান জানান।

উৎসবের ষষ্ঠ দিনে লালগালিচায় সবচেয়ে বেশি নজর কাড়েন হলিউড তারকা দম্পতি মাইকেল ফাসবেন্ডার ও অ্যালিসিয়া ভিকান্দার। এক দশক পর ‘আশা’ সিনেমার মাধ্যমে তাঁরা আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরেছেন। দর্শকদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন এই তারকা দম্পতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম