ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রেকর্ড তৃতীয়বার বর্ষসেরা সালাহ

#

স্পোর্টস ডেস্ক

২০ আগস্ট, ২০২৫,  5:54 PM

news image

লিভারপুলে প্রায় বিদায়ের পথে থাকা মোহামেদ সালাহ নাটকীয়ভাবে নতুন চুক্তি করার পর দেখিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্স। ২৯ গোল ও ১৮টি অ্যাসিস্ট করে দলকে এনে দিয়েছেন প্রিমিয়ার লিগ শিরোপা। এবার তৃতীয়বারের মতো জিতলেন ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার—যা রেকর্ড। এর আগে ২০১৮ ও ২০২২ সালে এই সম্মান পেয়েছিলেন তিনি। ম্যানচেস্টারে মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে সালাহ ছাড়াও লিভারপুল থেকে বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন ম্যাক-অ্যালিস্টার, ভ্যান ডাইক ও গ্রাভেনবার্চ। ২০১৭ সালের পর প্রথমবারের মতো কোনো ম্যানচেস্টার সিটি খেলোয়াড় জায়গা পাননি একাদশে। নারী ফুটবলে বর্ষসেরা হয়েছেন আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তি। প্রথম মৌসুমেই ১৯ গোল করা এই তারকা বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। বর্ষসেরা উদীয়মান পুরুষ ফুটবলারের পুরস্কার জিতেছেন অ্যাস্টন ভিলার মর্গান রজার্স, আর নারী বিভাগে জিতেছেন আর্সেনালের কানাডিয়ান ফরোয়ার্ড অলিভিয়া স্মিথ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম