ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা বাড়ি ঘেরাও

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২৪,  6:50 PM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরপা এলাকায় অবস্থিত ওই বাড়িটি ঘেরাও করে এটিইউ’র একটি অভিযানিক দল। গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল। তিনি জানান, এটিইউর এটি একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘেরাও করে রেখেছে। কিছুক্ষণের মধ্যে সেখানে অভিযান পরিচালনা করা হবে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম