ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মে, ২০২৪,  8:29 PM

news image

বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) তিন সদস্য নিহত হয়েছে। দুর্গম ওই এলাকার রনিন পাড়া ও অন্যান্য পাহাড়ে রোববার ভোরে যৌথবাহিনী অভিযান চালায়। এই অভিযানে কেএনএফ সদস্যদের হতাহতের খবর পাওয়া যায়। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।  বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন সমকালকে বলেছেন, যৌথবাহিনীর অভিযানে হতাহতের ঘটনার খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছে।  তিনি জানান, যৌথবাহিনী মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। আমরা এখনও মরদেহ পাইনি।গত এপ্রিল মাসের প্রথম দিকে বান্দরবানে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি এবং থানার সামনে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটায় কেএনএফ। এরপর তারা সোনালী ব্যাংক ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে অপহরণ করে। এ ঘটনার পর কেএনএফের বিরুদ্ধে যৌথ সাঁড়াশি অভিযান শুরুর ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের যৌথ এই অভিযান কেএনএফ নির্মূল না হওয়া পর্যন্ত চলবে জানানো হয়।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম