ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

রুবেলের পর এবার মোস্তাফিজ

#

ক্রীড়া প্রতিবেদক

৩১ জুলাই, ২০২২,  5:55 PM

news image

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশ। শনিবার (৩০ জুলাই) প্রথমে ব্যাট করতে নেমে টাইগারদের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে স্বাগতিকরা। মূলত মোস্তাফিজ-তাসকিনদের ছন্নছাড়া বোলিংয়ের কারণেই ২০৫ রানের বিশাল সংগ্রহ পায় দলটি। জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বোলিংয়ে শুরুটা ভালোই করেছিলেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারে পাওয়ার প্লেতে বল করে ৮ রানে নেন ১ উইকেট। পরের ওভারে ৯ রান দিয়ে নেন আরেকটি উইকেট। কিন্তু শেষ দুই ওভারে এলোমেলো বোলিংয়ে এত রান গুনলেন যে স্পর্শ করে ফেললেন তিনি রান দেওয়ার ফিফটি। এবারই প্রথম নয়, টি-টোয়েন্টিতে রান দেওয়ার ফিফটি আগেও করেছেন মুস্তাফিজ। এবার তিনি স্পর্শ করলেন বাংলাদেশের রেকর্ড। এমন রেকর্ড, যা চায় না কেউই। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারারেতে ৪ ওভারে ৫০ রান দেন মুস্তাফিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ে তৃতীয়বার এক ম্যাচে পঞ্চাশ রান গুনলেন বাঁহাতি এই পেসার। এই সংস্করণে বাংলাদেশের হয়ে এক ম্যাচে রান দেওয়ার ফিফটি তিনবার করেছেন আর কেবল রুবেল হোসেন। আগের দুই দফায়ই মুস্তাফিজের এই দুঃসহ অভিজ্ঞতা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দুটিই ২০১৮ সালে এবং দুই ম্যাচেই ঠিক ৫০ রান গুনেছিলেন এই ম্যাচের মতোই। প্রথমটি ছিল যুক্তরাষ্ট্রের লডারহিলে, পরেরটি মিরপুরে। রুবেল ও মুস্তাফিজের পাশে নাম উঠতে পারে মোহাম্মদ সাইফ উদ্দিনেরও। বাংলাদেশের হয়ে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান দেওয়ার ফিফটি করেছেন তিনি। দুইবার এই অভিজ্ঞতা আছে অবসরে চলে যাওয়া মাশরাফি বিন মুর্তজারও। টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডও এ দিন স্পর্শ করেন মুস্তাফিজ। গত জুলাইয়ে এই হারারেতেই ৪ ওভারে ৫০ রান দিয়েছিলেন সাইফ উদ্দিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম