ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের পর মুখ খুললেন সেই গাড়িচালক জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’ গোপালগঞ্জে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জেলায় নতুন পুলিশ সুপার ফ্রি-কিকে মেসির গোল, এমএলএসে নতুন ইতিহাস ‘ইরানের ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত থাকবে, আলোচনার সুযোগ রয়েছে’ কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হবে বিদেশি শিক্ষার্থী

রিশাদের প্রশংসায় মঈন আলী

#

স্পোর্টস ডেস্ক

১১ জানুয়ারি, ২০২৬,  4:52 PM

news image

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেন। সবশেষ ম্যাচে চার ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি। তার দল হোবার্ট হারিকেন্স ৩৭ রানে হারিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে।  গত মাসে রিশাদ পার্থ স্করচার্সের বিপক্ষেও তিন উইকেট নিয়েছিলেন ৩৩ রান দিয়ে। বিপিএলে না খেলে বিবিএলে গিয়ে রিশাদ যে ভালো করেছেন, তার পারফরম্যান্সই সেকথা বলছে। এদিকে বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলছেন সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী। তিনি রিশাদকে বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী সুপারস্টার বলে মনে করেন। শনিবার সিলেট টাইটান্সের হয়ে সংবাদ সম্মেলনে আসা মঈন বলেন, ‘আমি মনে করি, বিগ ব্যাশে খেলার সঠিক সিদ্ধান্ত নিয়েছে রিশাদ। সেখানে সে আরও বেশি শিখবে।’ রিশাদের বিগ ব্যাশে হোবার্টের হয়ে খেলে শেখাটা বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ, জানালেন মঈন আলী। তিনি বলেন, ‘সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। কারণ সে লেগ-স্পিনার, তরুণ, প্রতিভাবান।’  তার চোখে, রিশাদই বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হতে চলেছেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, রিশাদ বাংলাদেশের পরবর্তী বড় খেলোয়াড়। সে দারুণ বোলার। এখন নিজের জায়গা তৈরি করছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম