ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী অপুকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০২৬,  2:20 PM

news image

নরসিংদীর রায়পুরায় অপু আহমেদ (৩২) নামে জেল পলাতক এক শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মরজাল ইউনিয়নের একটি স-মিলের ভেতরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত অপু আহমেদ মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। অপুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ ৮ থেকে ৯টি মামলা রয়েছে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ এর জুলাই আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগারে হামলার ঘটনায় বন্দি অবস্থায় পালিয়ে যান অপু আহমেদ। পলাতক থাকলেও তিনি নিয়মিত এলাকায় যাতায়াত করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা অপু আহমেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। বুধবার সকালে স্থানীয়রা স-মিলের ভেতরে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে মুখমণ্ডল শনাক্ত করে মরদেহটি অপু আহমেদের বলে নিশ্চিত করা হয়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম