ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

রায়পুরায় উপজেলা নির্বাচন স্থগিত

#

নিজস্ব প্রতিনিধি

২৩ মে, ২০২৪,  9:34 PM

news image

আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠেয় নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৩ মে) নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত উপ-সচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। ঢাকা অঞ্চলের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা এবং রায়পুরা উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসার মো: মোশারফ হোসেন জানান, তালা প্রতিকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহতের ঘটনায় নরসিংদীর রায়পুরা উপজেলায় সকল পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সর্বসাধারণের জ্ঞাতার্থে শীঘ্রই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর আগে বুধবার দুপুরে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল পাড়াতলির মামদেরকান্দি এলাকায় নির্বাচনী প্রচারণায় গেলে প্রতিপক্ষ চশমা প্রতিকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকরা হামলা চালায় সুমনসহ তার কর্মী-সমর্থকদের উপর।  এ ঘটনায় হাসপাতালে নেয়ার পথেই মারা যায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। পরিস্থিতি বিবেচনায় ভোট স্থগিতের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। রায়পুরা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম