ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

রাসিক নির্বাচন : ১০ দফা ইশতেহারে ১০৫ প্রতিশ্রুতি লিটনের

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জুন, ২০২৩,  2:27 PM

news image

আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি ইশতেহারে ১০টি বিশেষ খাতে ১০৫টি কাজের প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার (৩ জুন) রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে ইশতেহার ঘোষণা দেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। ঘোষিত ইশতেহারে বেকারত্ব হ্রাসের অংশ হিসেবে ব্যাপক কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টিসহ অর্থনৈতিক-সামাজিক-মানবিক শান্তিময় ও সমৃদ্ধ মহানগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ ছাড়াও নগরীকে সমগ্র বরেন্দ্র অঞ্চলভিত্তিক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা, শিক্ষা ও সংস্কৃতি সমৃদ্ধ নগরীর বিশেষত্ব অর্জন, ভৌগোলিক আয়তন ৯৬ বর্গকিলোমিটার থেকে ৩৫০ বর্গকিলোমিটারে সম্প্রসারণ ও শহরের পাশে জেগে ওঠা পদ্মার চরে রিভারসিটি নির্মাণ করতে চান লিটন। এদিকে আগামী ২১ জুন ইভিএমের মাধ্যমে রাসিক নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনে ভোটার সংখ্যা তিন লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৮৫ জন। আর নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৯৭২ জন। এবার নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। নগরীর মোট ১৫২টি ভোটকেন্দ্রের এক হাজার ১৭৩টি কক্ষে ভোটগ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম