ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

রাষ্ট্রপতির সংলাপে বিএনপিকে আমন্ত্রণ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০২২,  4:28 PM

news image

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। চলমান এই সংলাপে অংশ নিতে এবার আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপিকে। বুধবার রাষ্ট্রপতির সংলাপের আমন্ত্রণপত্র নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।

বিএনপির পক্ষ থেকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আমন্ত্রণের চিঠি গ্রহণ করেন। বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু চিঠি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপিকে আমন্ত্রণ জানিয়ে দেওয়া চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ১২ জানুয়ারি (বুধবার) বিএনপিকে সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন। বিকেল ৪টায় রাষ্ট্রপতি বঙ্গভবনে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী। বিএনপির দপ্তর সূত্র জানায়, এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে এ সংলাপকে অর্থহীন দাবি করে তাতে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম