ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছে ১৯ প্রতিষ্ঠান

#

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২১,  5:16 PM

news image

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছে ১৯ প্রতিষ্ঠান। বেসরকারি খাতকে উৎসাহ দিতে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্যোক্তাদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। বুধবার এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এসব তথ্য জানান।  সাধারণভাবে ছয়টি ক্যাটাগরিতে ১৮টি পুরস্কার দেওয়া হয়। তবে এবার বৃহৎ ও মাঝারি শিল্পে চারটি করে, ক্ষুদ্রশিল্পে তিনটি, মাইক্রো শিল্পে তিনটি, কুটির শিল্পে দুটি এবং হাইটেক শিল্প ক্যাটাগরিতে তিনটি প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে। এবার বৃহৎ শিল্প ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম হয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। এই ক্যাটাগরিতে দ্বিতীয় মীর সিরামিক ও তৃতীয় জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স। মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম বেঙ্গল পলিমার ওয়্যারস, দ্বিতীয় নোমান টেরি টাওয়েল মিলস এবং যৌথভাবে তৃতীয় হয়েছে অকো-টেক্স এবং ক্রিমসন রোসেলা সি ফুড। ক্ষুদ্রশিল্প ক্যাটাগরিতে প্রথম প্রমি এগ্রো ফুডস, দ্বিতীয় মাধবদী ডাইং ফিনিশিং মিলস ও তৃতীয় এপিএস হোল্ডিং। মাইক্রো শিল্প ক্যাটাগরিতে প্রথম মাসকো ডেইরি এন্টারপ্রাইজ, দ্বিতীয় খান বেকেলাইট প্রোডাক্টস এবং তৃতীয় র‌্যাভেন এগ্রো কেমিক্যালস। কুটির শিল্প ক্যাটাগরিতে প্রথম কোর-দি জুট ওয়ার্কস এবং দ্বিতীয় সামসুন্নাহার টেক্সটাইল মিলস। হাইটেক শিল্প ক্যাটাগরিতে প্রথম ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস এবং তৃতীয় সামিট কমিউনিকেশনস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম