ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

রাষ্ট্রধর্ম ইসলাম: আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি বৃহস্পতিবার

#

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২২,  9:32 PM

news image

সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করার বৈধতা নিয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আবেদন শুনানি আগামী বৃহস্পতিবার ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার (২০ ফেব্রুয়ারি) আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন ধার্য করেন। এদিকে এ বিষয়ে আজ শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আদালতকে বলেন, এটি রাষ্ট্র ধর্মের বিষয়। এটি নিয়ে পাবলিক ইন্টারেস্ট আছে। বিষয়টি যদি আপনারা সবাই (আপিল বিভাগের সব বিচারপতি) মিলে শুনতেন। তখন আদালত বিষয়টি প্রধান বিচারপতির এজলাসে আপিল বিভাগের সব বিচারপতির উপস্থিতিতে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিন ধার্য করেন।

আদালতে এদিন রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এন গোস্বামী। মামলায় পক্ষভুক্ত আবেদনকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। উল্লেখ্য, সংবিধানের ২(ক) অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী। এরপর ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর রিটটি খারিজ করে রায় দেন বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এরপর হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করেন আইনজীবী সমরেন্দ্রনাথ গোস্বামী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম