ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

রাষ্ট্রদূত সরিয়ে নাইজার থেকে সৈন্য প্রত্যাহার করছে ফ্রান্স

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২৩,  5:07 PM

news image

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আফ্রিকার দেশ নাইজার থেকে রাষ্ট্রদূত ও সৈন্য প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় রবিবার (২৪ সেপ্টেম্বর) টেলিভিশনে প্রচারিত এক বক্তৃতায় তিনি বলেন, ফ্রান্স তার রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো বলেন, সামরিক সহযোগিতা শেষ হয়ে গেছে এবং নাইজারে মোতায়েন ১,৫০০ ফরাসি সৈন্য আগামী মাসগুলোতে প্রত্যাহার করা হবে। চলতি বছর শেষ হওয়ার আগেই সৈন্য প্রত্যাহার সম্পন্ন হবে। গত জুলাই মাসে অভ্যুত্থানের পর থেকে দেশটির সাথে টানাপোড়েন চলছিল ফ্রান্সের। নাইজারের সামিরক বাহিনী এবং জনসাধারণ ফরাসি সৈন্য প্রত্যাহারের চাপ সৃষ্টি করছিল। গত কয়েক সপ্তাহে রাজধানী নাইমেতে হাজার হাজার লোক ফরাসি সৈন্য প্রত্যহারের দাবিতে বিক্ষোভ করছিল। ম্যাক্রোঁ নতুন সামরিক সরকারকে স্বীকৃতি দিতে অস্বীকার করলে দেশটির সামরিক জান্তা ফ্রান্সের প্রত্যাহারের দাবি জানায়। এই সরকার ফরাসি প্রত্যাহারের ম্যাক্রোঁর ঘোষণাকে স্বাগত জানিয়েছে। সামরিক সরকার জাতীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানায়, আমরা নাইজারের সার্বভৌমত্বের প্রতি নতুন পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। সূত্র: দ্যা গার্ডিয়ান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম