ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল

রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ এপ্রিল, ২০২৬,  11:01 AM

news image

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। সোমবার তার দাপ্তরিক টেলিগ্রাম অ্যাকাউন্টে এ কথা জানানো হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকের আগে সেখানে পৌঁছান বলে জানয়েছে ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ। খবরে বলা হয়, আরাগচিকে বহনকারী ফ্লাইটটির কলসাইন ছিল ‘মিনাব ১৬৮’।  গত ২৮ ফেব্রুয়ারি মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলে হামলায় নিহত শিশুদের স্মরণে এ নাম রাখা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গত ২৪ ঘণ্টায় একের পর এক দেশ সফর করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি ইরানের একটি বড় কূটনৈতিক পরিকল্পনার অংশ। সফর শুরু হয়েছে ইসলামাবাদ থেকে। তারপর তিনি গেছেন মাস্কাটে। এরপর আবার ইসলামাবাদে ফিরেছেন। এরপর তিনি সেন্ট পিটার্সবার্গে পৌঁছালেন। এই সফরগুলোর মাধ্যমে ইরান একটি স্পষ্ট বার্তা দিচ্ছে। তারা এই অঞ্চলে নিজেদের উপস্থিতি আরও শক্ত করতে চাইছে। পাশাপাশি আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় বাড়াতে চাইছে। হরমুজ প্রণালীর বিষয়টি এই সফরে বিশেষ গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এই প্রণালীতে অবরোধ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ইরান তা মানছে না। আরাগচি নিজেই বলেছেন, ‘আমরা এখানে আছি এবং এই প্রণালী নিয়ন্ত্রণ করছি। নিরাপদভাবে এটি চালানোর উপায় বের করতে আলোচনা দরকার।’ রাশিয়া অনেক দিন ধরে ইরানের কৌশলগত মিত্র। ইরান এখন রাশিয়ার রাজনৈতিক সমর্থন নিশ্চিত করতে চাইছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম