ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

রাশিয়ার সম্পদ ‘চুরি’ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, মস্কোর হুমকি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২৪,  4:43 PM

news image

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার শত শত বিলিয়ন ডলারের সম্পদ বাজেয়াপ্ত করলে ‘কঠোর’ ব্যবস্থা নেওয়া হবে হুমকি দিয়েছে মস্কো। মঙ্গলবার পশ্চিমাদের প্রতি এমন কড়া এই হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০২২ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঘোষণা দেওয়া পর, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সাথে লেনদেন নিষিদ্ধ করে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ রাশিয়ার প্রায় ৩০০ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করে। ইউরোপীয় ইউনিয়ন সোমবার নতুন একটি আইন গ্রহণ করেছে। নতুন আইনটির আওতায় রুশ কেন্দ্রীয় ব্যাংকের হিমায়িত সম্পদের ওপর করা লাভের পরিমাণ আলাদা করে ইউক্রেনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, জব্দকৃত রাশিয়ান সম্পদ ইউক্রেনের সহায়তায় কাজে লাগাবে ইইউ। এমন পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সাক্ষাৎকারে বলেন, “এটি চুরি, এটি এমন কিছু যা আপনার নয়।”  তিনি দাবি করেন, মস্কোর প্রতিক্রিয়া ‘খুব কঠোর’ হবে। কারণ রাশিয়া মনে করবে তারা মূলত চোরদের মোকাবিলা করছে।   জাখারোভা বলেন, আমাদের দেশ এই ‘চুরি’ অপরাধ হিসেবে বিবেচনা করবে এবং চোরদের প্রতি আমাদের প্রতিক্রিয়া কঠোর হবে। মস্কো জানায়, যদি তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়, তাহলে প্রতিক্রিয়া হিসেবে তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সম্পদ বাজেয়াপ্ত করবে। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম