ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রামেক হাসপাতালের চিকিৎসককে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০২৩,  4:46 PM

news image

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মো. গোলাম কাজেম আলীকে (স্কিন স্পেশালিস্ট) উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাতে রাজশাহী পপুলারের চেম্বার থেকে রোগী দেখে ফেরার পথে বর্ণালীর মোড়ে রাত ১২ টার দিকে তাকে হত্যা করা হয়। অজ্ঞাত মাইক্রোবাস থেকে নেমে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে তবে কি কারণে  এ হত্যাকাণ্ড তা জানা যায়নি।’ রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মুকুল হোসেন বলেন, ‘কাজেম আলীর শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে।’ হাসপাতালের দেওয়া তথ্য মতে, রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন তিনি। রাজশাহীতে যে কয়জন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ রয়েছেন তাদের মধ্যে ডাক্তার কাজেম আলী ছিলেন অন্যতম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম