ঢাকা ২৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

রামপুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি, ২০২২,  3:24 PM

news image

রাজধানীর বনশ্রীতে একটি ট্রাকের ধাক্কায় আবু নাসের নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি একটি হোটেলের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। শুক্রবার সকাল ৬টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আবু নাসেরকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) তাপস ঘোষাল জানান, সকালে তেলবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই চালক (আবু নাসের) মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে, চালক ও সহকারীকে আটক করা হয়েছে, তবে এখনও কোনো মামলা হয়নি। নিহত আবু নাসের নোয়াখালীর সোনাইমুড়ীর মানিকনগর ঈদগা মাঠ এলাকার মো. আবু তাহেরের ছেলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম