ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রামপালে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০২৩,  5:04 PM

news image

রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত ঢাকার কেরাণীগন্জ থানার ১৪ (৩) ১৫ নং মামলার এক আসামীকে গ্রেফতার করেছে। আটককৃত আসামী মো. আজিজুল হাওলাদার (৫০) কে শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত আজিজুল উপজেলার কালিকাবাড়ী গ্রামের আ. কাদের হাওলাদারের পুত্র। শুক্রবার রাত ৯ টায় রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের নেতৃত্বে এএসআই বুলবুল অধিকারীসহ সঙ্গীয় ফোর্স বাগেরহাট সদরের মুক্ষাইট এলাকায় অভিযান পরিচালনা করেন। ওই সময় আজিজুলকে আটক করা হয়। আজিজুল দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়িয়ে ফেরারি ছিলেন। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম আসামী গ্রেফতার ও জেলহাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম