ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

রামপালে পুলিশের পোশাক পরে ডাকাতি, আটক ২

#

নিজস্ব প্রতিনিধি

৩০ আগস্ট, ২০২৫,  11:23 AM

news image

বাগেরহাটের রামপালে পুলিশের পোশাক পরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের প্রধানসহ দুইজনকে আটক করা হয়েছে। রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার (২৯ আগস্ট) সকালে মোল্লাহাট এলাকা থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন- ডাকাত দলের প্রধান ও নরসিংদী জেলার মাধবদি উপজেলার তারা মিয়ার ছেলে মো. রিয়াজ (৩০) এবং অপরজন গাজীপুর জেলার সদর উপজেলার সাইদলু হোসেনের ছেলে আল আমিন (৪০)। তাদেরকে রামপাল থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন রামপাল থানার ওসি আতিকুর রহমান। তিনি বলেন, এ ঘটনায় জড়িত আরও ৫/৬ জন অভিযানের সময় পালিয়ে যায়।

তবে তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, উপজেলার গৌরম্ভা ইউনিয়নের চিত্রা গ্রামের আসাদের বাড়িতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ২টায় পুলিশের পোশাক পরে সংঘবদ্ধ একটি দল ডাকাতি করে। এ সময় ওই বাড়ি থেকে তারা নগদ পাঁচ লাখ টাকা ও বেশ কয়েক ভরি স্বর্ণালংকার ডাকাতি করে পালিয়ে যায় তারা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

পরে প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৭টায় ডাকাত দলের প্রধান রিয়াজ ও তার সহযোগী আল আমিনকে আটক করা হয়। এ সময় এই ডাকাত দলের ৫/ ৬ জন পালিয়ে যায়। তিনি বলেন, এ সময় আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মোবাইল জ্যামার, দুইটি ককটেল, চার সেট পুলিশের পোশাক, ডাকাতি করা ৫ লাখ ১৬ হাজার টাকা, গ্রিল ও গ্যাস কাটার এবং তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।  আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে শনিবার (৩০ আগস্ট) বাগেরহাট জেলা আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম