ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

রাবির ‘বি’ ইউনিটে প্রতি আসনে লড়ছে ৬৭ ভর্তিচ্ছু

#

০৭ মার্চ, ২০২৪,  10:50 AM

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ সেশনে ‘বি’ ইউনিটে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এতে প্রতি আসনের বিপরীতে লড়ছে ৬৭ জন ভর্তিচ্ছু। বৃহস্পতিবার সকাল ৯টায় এ পরীক্ষা শুরু হয়।  জানা গেছে, বি ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনকারী ৩৪ হাজার ৫৪১ জন। এই ইউনিটের সিট আছে ৫১৫টি। ফলে প্রতি আসনের বিপরীতে লড়ছে ৬৭ জন ভর্তিচ্ছু। এ বছর তিন ইউনিটে একক ১ লাখ ৫৪ হাজার ৯৭৭ জন। এক ঘণ্টা সময়সীমায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তরে শিক্ষার্থীদের মূল্যায়ণ করা হবে। এতে ন্যূনতম পাশ নম্বর ৪০।  সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপর রয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা রোধে সকলে কাজ করছে। সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম