ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

রাবিতে শেষ দিনের ভর্তি পরীক্ষা শুরু

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মে, ২০২৩,  10:26 AM

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'সি' ইউনিট (অবিজ্ঞান) ও 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়। বি ইউনিটে প্রধান সমন্বয়ক অধ্যাপক এম ফরিদুল ইসলাম জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল নির্দেশনা দেয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে জালিয়াতিসহ যেকোন অনিয়ম প্রতিরোধে শিক্ষক ও সংশ্লিষ্টরা তৎপর রয়েছেন। সকলের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে পরীক্ষাটি সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেন তিনি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শেষ দিনে তিন শিফটে এই ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। প্রথম শিফটে সি ইউনিটভুক্ত (অবিজ্ঞান) ১ হাজার ৫৫৬ জন, দ্বিতীয় শিফটে বি ইউনিটের ২৬ হাজার ৯০৪ জন এবং শেষ শিফটে বি ইউনিটভুক্ত (অ-বাণিজ্য) ১৩ হাজার ৭৭১ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিচ্ছেন। সি ইউনিটে আসন রয়েছে ৫৬০টি। আবেদন পড়েছে ৩০ হাজার ৬৭৪টি। সেই হিসেবে প্রতি আসনে লড়ছেন ৫৭ জন।  ১ ঘণ্টা সময়সীমার এই পরীক্ষা বহুনির্বাচনি প্রশ্নে অনুষ্ঠিত হবে। ৮০টি প্রশ্নের নম্বর ১০০। প্রতি ৪ ভুল উত্তরে ১ নম্বর কাটা যাবে। নূন্যতম পাশ নম্বর ৪০।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম