ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

রাবিতে ভর্তির সুযোগ পেলেন ৮ বিদেশি শিক্ষার্থী

#

১০ অক্টোবর, ২০২৩,  10:21 AM

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ বিদেশি শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অফিস শাখার প্রধান উপ-রেজিস্ট্রার এ. এইচ. এম. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ১৯ জন বিদেশি শিক্ষার্থী ২২টি আবেদন করেন। বিভিন্ন প্রক্রিয়া শেষে ১৭টি আবেদন মঞ্জুর হওয়ায় ভর্তির জন্য তাদেরকে অফার লেটার পাঠানো হয়। তাদের মধ্য থেকে এখন পর্যন্ত ৮ জন ভর্তি হয়েছেন। তারা সবাই নেপালি। প্রসঙ্গত, বর্তমানে অনার্স ও মাস্টার্স প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ৩২ জন বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের মধ্যে ভারতের একজন, জর্ডানের ২ জন, সোমালিয়ার ১০ জন ও নেপালের ১৯ জন শিক্ষার্থী আছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম