ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান

রাতে চার দিন এক টিউবে চলবে কর্ণফুলী টানেলের যান চলাচল

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জুলাই, ২০২৬,  5:03 PM

news image

রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে আগামী চার রাত নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে। এ সময় টানেলের দুই টিউবের মধ্যে একটিতে যান চলাচল চালু থাকবে। ফলে প্রয়োজন হলে উভয় প্রান্তে যানবাহনকে ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।


মঙ্গলবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কাজ চলবে।


এ সময় ‘পতেঙ্গা-আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা-পতেঙ্গা’—দুই টিউবের যেকোনো একটিতে ট্রাফিক ডাইভারশনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল অব্যাহত রাখা হবে।


বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, যানবাহনের চাপের ওপর নির্ভর করে টানেলের উভয় প্রান্তে চালক ও যাত্রীদের ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।


রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে সড়ক ব্যবহারকারীদের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম