ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

রাণীনগরে বগি লাইনচ্যুত, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

#

০৪ জুন, ২০২৪,  2:00 PM

news image

নওগাঁর রাণীনগরে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে ট্রেন বিকল হওয়ার আড়াই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সকাল আনুমানিক পৌনে ১০টায় উপজেলার বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় ট্রেনটির পেছনের বগির স্প্রিং সকাপ ভেঙে যায়। এতে ট্রেনটির যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল উওরবঙ্গের সঙ্গে ঢাকা, খুলনা ও রাজশাহী রেল যোগাযোগ। এরপর দুপুর ১২টা ২০ মিনিটে সকল ট্রেন চলাচল স্বাভাবিক হয়। জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে রাণীনগর স্ট্রেশন ছেড়ে আত্রাইয়ের দিকে যাচ্ছিল। এ সময় রাণীনগরের বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে যায়। এতে ট্রেনটি মাঝ পথেই দাঁড়িয়ে যায়। প্রায় দেড় ঘন্টা পর বগিটিকে রেখেই বরেন্দ্র এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। আর ওই ট্রেনের ‘ক’ বগি উদ্ধারের জন্য সান্তাহার থেকে বিকল্প ইঞ্চিন নিয়ে যাওয়া হয়। এতে এই রুটে চলাচলকারী সকল ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এরপর দুপুর ১২টা ২০ মিনিটে বিকল বগিটি উদ্ধার করে রাণীনগর স্টেশনে নিয়ে এসে রাখা হয়। এরপর এ রুটে চলাচলকারী সকল ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রাণীনগর স্টেশন মাস্টার মো. মানিক বলেন, বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ‘ক’ নং বগির নিচে স্প্রিং সকাপ ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। বিকল বগিটি উদ্ধার করে রাণীনগর স্টেশনে নিয়ে আসা হয়েছে। এরপর দুপুর ১২টা ২০ মিনিটে সকল ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম