ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘সয়াবিন তেলে বিষাক্ত ধাতু থাকার খবর অপপ্রচার’ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েন নিয়ে যা জানালেন ইসি এবার ডেঙ্গুতে ‍মৃত্যু ও আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চাকরিতে প্রবেশের সময় কারও পদোন্নতির যোগ্যতা থাকলে পরে কেড়ে নেয়া যাবে না: হাইকোর্ট এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট নিয়ে দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারি ওষুধের বাজারে ভয়ংকর নৈরাজ্য, ঠকছেন রোগীরা গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলা ও প্রভাব বিস্তারে তাৎক্ষণিক শাস্তি

রাজার বেশেই মেট গালা মাতালেন শাহরুখ

#

বিনোদন ডেস্ক

০৬ মে, ২০২৫,  5:52 PM

news image

বিশ্বের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান।পৃথিবীর বড় বড় উৎসবে পা পড়েছে এই বলিউড বাদশার। তবে একটা আক্ষেপ ছিল কোটি কোটি ভক্তের। বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্ট মেট গালায় দেখা যায়নি এই স্টাইলিশ নায়ককে। অবশ্য ভারতীয় কোনো পুরুষই হাঁটেনি এই ইভেন্টের ব্লু -কার্পেটে। তাই আরও একবার ইতিহাস গড়লেন কিং খান। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে হাঁটলেন মেট গালায়।  আগেই জানা গিয়েছিল, এ বছরের ইভেন্টে থাকছেন শাহরুখ খান। তাই কী সাজে আসবেন সেটা নিয়ে আগ্রহ ছিল সবার। কিং খান আসলেন কিং বেশেই। পাঞ্জাবি রয়্যাল লুক নিয়েছেন তিনি। শাহরুখের হাতে ছিল স্টিক আর গলায় হার। পরনে কালো স্যুট। শাহরুখের পোশাক ডিজাইন করেছেন বলিউডের অন্যতম প্রভাবশালী ফ্যাশন ডিজাইনার সব্যসাচী। স্থানীয় গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোর রাত ৪টা ) শুরু হয় বহু প্রতিক্ষীত ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫। এবারের মেটা গালার আসর বসেছে নিউইয়র্কে। এই ফ্যাশন শোয়ের লাইভ স্ট্রিমিং হচ্ছে ভোগ চ্যানেলে।  বাদশাহী স্টাইলে শাহরুখের মেট গালায় অভিষেক তার ভক্তদের ফিরিয়ে নিয়ে গেছে নব্বই দশকের নস্টালজিয়ায়। আপাদমস্তক কালো পোশাকে শাহরুখ যেন বছর ৩০-এর কোনও এক তরুণ তুর্কি। পড়নে কালো স্যুট, কোমরবন্ধ আর কালো সিল্কের শার্টের সঙ্গে টেলকোট। শরীরে ভারী গহনায় সমাহার, দোসর হাতের ছড়ি। ভি-নেক শার্টের সামনে ‘কে’ লেখা পেনডেন্ট সকলের নজর কেড়েছে। কে মানেই যে কিং।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম