ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

রাজাপুরে ৪টি গাঁজাগাছ ও ৪০০ গ্রাম গাঁজাসহ আটক ১

#

নিজস্ব প্রতিনিধি

২৯ মার্চ, ২০২২,  3:48 PM

news image

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা এলাকা থেকে ৪টি গাঁজা গাছ ও ৪০০ গ্রাম গাঁজা সহ মোঃ এনায়েত হোসন(৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। ২৯ মার্চ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে একই এলাকার ইউসুফ আলী হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, রাজাপুর থানার উপ-পরিদর্শক(এসআই) সঞ্জীব এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এনায়েত’কে আটক করে এবং তার দেয়া তথ্য মতে তার বসতঘরে মেঝের(ফ্লোরের)একটি গর্ত থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা। গর্তটি চালের ড্রাম থেকে ঢাকা ছিলো। পরবর্তীতে এনায়েতে’র বাড়ীর পাশে তার একটি সবজি বাগান থেকে ৪ টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) পুলক চন্দ্র রায় বলেন,আটককৃত মোঃ এনায়েত হোসন (৩১) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম