ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চার বছরে ২ কোটি ৪০ লাখ ‘কৃষক কার্ড’ দেবে সরকার দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তা বই ছাপায় অগ্রগতি, নভেম্বরেই শতভাগ সরবরাহের লক্ষ্য তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১৬৩৩ টাকা আজ যে এলাকায় বন্ধ থাকবে ব্যাংক বিএনপি নেতা মশিয়ার হত্যা: সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে স্মার্টফোন বারবার রিস্টার্ট করলে কি গতি বাড়ে নাকি সমস্যা বাড়ে "দূর থেকে বসে আমাকে জাজ করবেন না", ভক্তদের আনুশেহ

বিএনপি নেতা মশিয়ার হত্যা: সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে

#

নিজস্ব প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০২৬,  11:01 AM

news image

মাগুরার শালিখা উপজেলায় বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।


বুধবার সন্ধ্যায় মাগুরার শালিখা আমলি আদালতে তাদের হাজির করা হলে বিচারক বর্ণালী রানী জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


এর আগে মঙ্গলবার দিবাগত রাতে বরিশাল নৌ-পুলিশে কর্মরত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। তারা শালিখা উপজেলার বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।


মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, মামলার এজাহার অনুযায়ী, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানকে তাঁর বাড়ি থেকে তৎকালীন শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেন ধরে নিয়ে যান। পরে তাঁকে গুলি করে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ওই হত্যাকাণ্ডকে সে সময় ‘ক্রসফায়ার’ হিসেবে দেখিয়ে শালিখা থানায় একটি মামলা করা হয়েছিল।


নিহত মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে ২০২৪ সালের ১ অক্টোবর আদালতে হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়। আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে শালিখা থানাকে নির্দেশ দেন। পরে মামলাটির তদন্ত শুরু হয়।


তদন্তকারী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে মামলার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। 


এদিকে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে এই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ‘ক্রসফায়ারের’ নামে হত্যার এবং ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের করতেন। তাদের শাস্তি দাবি জানাচ্ছি। 


উল্লেখ্য, সাবেক ওসি বিপ্লব কুমার নাথ যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের জামাতা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম