ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন প্রেস সচিব পিরোজপুর-২ আসনে বিএনপির আহম্মদ সোহেল মনজুর বিজয়ী জনগণ আর পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না : আলী রীয়াজ আজ বিশ্ব ভালোবাসা দিবস যে কারণে ছুটির দিনও আজ ব্যাংক খোলা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণ, নিহত ২ যে পদ্ধতিতে দায়িত্ব গ্রহণ করবে নতুন সরকার ক্যারিবিয়ান সাগরে নৌকায় হামলা মার্কিন বাহিনীর, নিহত ৩

রাজাপুরে স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

#

নিজস্ব প্রতিনিধি

২৪ মার্চ, ২০২২,  3:58 PM

news image

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মাহমুদ রাসেল এর বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি পালন করে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও স্থানীয়রা। মানববন্ধন শেষে প্রায় দুই ঘন্টা ব্যপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কে আটকে পড়ে বরিশাল,ঝালকাঠি ও খুলনা ও পিরোজপুর থেকে আসা অনেক যাত্রীবাহী বাস ও যানবাহন। মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন,আওয়ামী লীগ নেতা শাহীন মৃর্ধা,উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আবুল হাসানাত আবদুল্লাহ সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দুকুর রহমান, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, ইউপি সদস্য সৈয়দ সুমন সহ উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তিবর্গ। বক্তারা বলেন, স্থানীয় একটি ক্লিনিক ব্যবসায়ীর সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন দপ্তরে নানা অপপ্রচারে ক্ষুব্ধ হয়ে উপর মহলে নিজেই আবেদন করে রাজাপুর থেকে অন্যত্র বদলি হন ডাঃ রাসেল। এ খবর ছড়িয়ে পড়লে ডাঃ রাসেলকে ভালোবেসে তার চিকিৎসা সেবায় মুগ্ধ হয়ে স্থানীয়রা এ কর্মসূচির আয়োজন করে। এ কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য বিভাগের ডাক্তার, নার্স ও কর্মকর্তা কমর্চারিরাও যোগদেন। এ সময় তার বদলীর আদেশ প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তরা। জেলা প্রশাসক মোঃ জোহর আলীর আশ্বাসে ২ ঘণ্টাপর মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃমোক্তার হোসেন,উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু সহ থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম