ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর বরিশাল আদালত চত্বরে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন

রাজাপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্ধোধন

#

৩১ মার্চ, ২০২২,  4:03 PM

news image

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধঃ ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ’এই স্লোগান নিয়ে ঝালকাঠির রাজাপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ বৃহাস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২২ এর উদ্ধোধনী অনুষ্ঠান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃমোক্তার হোসেন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। মেরিন ফিশারিজ অফিসার মোঃ মাহামুদুল হাসানের সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী,উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান, জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু,সহকারি কমিশনার ভুমি অনুজা মন্ডল, উপজেলা মৎস কর্মকর্তা মোঃমোজাম্মেল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নান্নু,বীর মুক্তিযোদ্ধা শহ-জাহান মোল্লা সহ মৎসজিবী মোঃ শহিদ শরিফ প্রমুখ। জাটকা সংরক্ষণ সপ্তাহ -২০২২ উপলক্ষে রাজাপুর উপজেলা মৎস্য অধিদপ্তর নানা কর্মসূচী গ্রহন করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম