ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

রাজস্ব আদায়ে বড় ধাক্কা, যে কারণ দেখালেন এনবিআর কর্মকর্তা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৫,  7:09 PM

news image

২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আহরণে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এ সময় আদায় হয়েছে মোট ৩ লাখ ৭০ হাজার ৮৭৪ কোটি টাকা, যা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৯২ হাজার ৬২৬ কোটি টাকা বা ১৯ দশমিক ৯৮ শতাংশ কম। মূল বাজেটে এনবিআরের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা, যা পরে সংশোধন করে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা নির্ধারণ করা হয়। তবে আশার আলো হিসেবে, আগের ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় রাজস্ব আদায় ২ দশমিক ২৩ শতাংশ বেড়েছে। অর্থবছরের শেষ মাস জুনে সাধারণত রাজস্ব আদায়ের হার বেশি থাকে। কিন্তু এবার সেই ধারা ব্যাহত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের জুনে আদায় হয়েছে প্রায় ৪৩ হাজার ৯২ কোটি টাকা, যা আগের বছরের জুনের তুলনায় ৯ হাজার ৯৫৫ কোটি টাকা কম। এনবিআর কর্মকর্তারা জানান, এনবিআর ভেঙে দুটি বিভাগ করার ঘোষণার পর আন্দোলনের কারণে প্রায় দেড় মাস আমদানি-রপ্তানিসহ নানা কার্যক্রম ব্যাহত হয়, যা রাজস্ব আদায়ে প্রভাব ফেলে। আন্দোলনটি ১২ মে থেকে শুরু হয়ে চলে ২৯ মে পর্যন্ত। প্রতিবেদনে বলা হয়েছে, আয়কর ও ভ্রমণ কর খাতে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ১ লাখ ২৯ হাজার ৯০ কোটি, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪২ হাজার ৪০৫ কোটি টাকা কম। স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায় হয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় ২৯ হাজার ৯০৯ কোটি টাকা কম। কাস্টমস (শুল্ক) খাতে আদায় হয়েছে ১ লাখ ১৯৮ কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২০ হাজার ৫১০ কোটি টাকা। এ খাতেও ঘাটতি ২০ হাজার ৩১২ কোটি টাকা। যদিও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, তবু আগের অর্থবছরের তুলনায় আয়কর, ভ্যাট ও শুল্কে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২ দশমিক ৮৭, ৩ দশমিক ০১ এবং শূন্য দশমিক ৩৩ শতাংশ। নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘জুন মাসে সাধারণত প্রতিদিন ২ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আসে। কিন্তু আন্দোলনের কারণে তা সম্ভব হয়নি। তবে চূড়ান্ত হিসাব এলে রাজস্ব কিছুটা বাড়তে পারে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম